নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রাপ্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৭ ১৬:৫৭:২৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৪ পয়সা।

সর্বশেষ ৯ মাসে (জানুয়ারি,২০-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪৭ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২০ টাকা ৯১ পয়সা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৬:৫৭/২৭/১০/২০২০