এবার ফ্রান্স থেকে পাকিস্তানের রাষ্ট্রদূত ফেরানোর ঘোষণা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৭ ২০:৪৯:২৬
মানবতার মুক্তির অগ্রদূত মহানবীকে (সা.) অবমাননা করার প্রতিবাদে ফ্রান্সে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনতে রেজুলেশন দিয়েছে দেশটির পার্লামেন্ট। অথচ ফ্রান্সে পাকিস্তানের কোনো রাষ্ট্রদূতই নেই। সর্বশেষ ফ্রান্সে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন মইন উল-হক। তবে তাকে আরো তিন মাস আগেই চীনে ট্রান্সফার করা হয়েছে। এ খবর দিয়েছে পাকিস্তানভিত্তিক জিও টিভি।
এতে বলা হয়, একটি রেজুলেশনের মধ্য দিয়ে পাকিস্তানের পার্লামেন্ট সরকারকে ফ্রান্স থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে আনার কথা জানায়। দেশটিতে ইসলামভীতি ছড়িয়ে দেয়ার প্রতিবাদে এমন সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু মইন উল-হকের পর ফ্রান্সে পাকিস্তানের কোনো রাষ্ট্রদূতই নিযুক্ত করা হয়নি।
সানবিডি/এনজে/৮:৪৫/১০.২৭.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














