ইঞ্জিন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১০-২৮ ১৩:২৮:২৮


গাজীপুরে ঢাকাগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন গাজীপুরের উদ্দেশে রওনা দিয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম রেল স্টেশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে। ট্রেনটির ইঞ্জিনের তিনটি চাকা লাইনচ্যুত হয়ে গেছে।

জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, উদ্ধারকারী ট্রেন গাজীপুরের উদ্দেশে রওনা দিয়েছে। উভয়দিকে বিভিন্ন স্টেশনে চারটি ট্রেন আটকা পড়ে আছে। লাইনচ্যুত ইঞ্জিনটি লাইনে তোলা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সানবিডি/নাজমুল/০১:২৮/২৮.১০.২০২০