ফরাসি প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে হবে: লিবিয়া

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৮ ১৪:৩৩:৪০


মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকার। মহানবী হযরত মোহাম্মাদকে (সা.) অবমাননা করে দেয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে দেশটি।

এ বিষয়ে সোমবার লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ আল-কাবলাবি বলেছেন, রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে ম্যাক্রোঁ এ ধরনের বক্তব্য দিয়েছেন। ইসলাম অবমাননাকর বক্তব্যে তার প্রতি মানুষের ঘৃণা বেড়েছে।

ইউরোপীয় মানবাধিকার আদালতের পক্ষ থেকে ২০১৮ সালে দেয়া এক রায়ের কথা উল্লেখ করে লিবিয়ার এই মুখপাত্র বলেন, ইসলামের নবী (সা.)-এর অবমাননা বাক স্বাধীনতার মধ্যে পড়ে না।

উসকানিমূলক বক্তব্য প্রত্যাহার করে বিশ্ব মুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার জন্য ম্যাক্রোঁর প্রতি আহ্বান জানান তিনি।

সানবিডি/এনজে/২:৩৩/১০.২৮.২০২০