হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-২৮ ১৪:৫৯:৪৬
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে টানা ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর আজ দুপুর দেড়টা থেকে সরকারি সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনেই তা আবার শুরু হয়েছে। এ জন্য বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য।
এ বিষয়ে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে মঙ্গলবার (২৭ অক্টোবর) পর্যন্ত টানা ৬ দিন হিলি স্থলবন্দরে সকল কার্যক্রম বন্ধ ছিল। আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুর থেকে যথারীতি কার্যক্রম আবারো শুরু হয়েছে।
পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের মিডিয়া কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ জানান, দুই দেশের মধ্যে টানা ৬ দিন বাণিজ্য বন্ধ থাকার পর আজ দুপুর দেড়টা থেকে সরকারি সকল নির্দেশনামেনে লোড-আনলোড কার্যক্রম শুরু হয়েছে।
সানবিডি/এনজে/২:৫৫/১০.২৮.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














