সূচকের পতনে বেড়েছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৮ ১৫:১৪:০২
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ১১১ কোটি ৯ লাখ ৯৭ হাজার টাকা। যা গত প্রায় দেড় মাসের সর্বোচ্চ।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর, ২০২০ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছিলো ছিলো ১ হাজার ১৪৭ কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৯৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬৬৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ১ হাজার ১১ কোটি ৩ লাখ ২ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার কোটি ৯৩ লাখ ৫ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ১১১ কোটি ৯ লাখ ৯৭ হাজার টাকা।
অপরদিকে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩০৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৭১টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮ কোটি ৩৩ লাখ ৯৭ হাজার টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৫:১৩/২৮/১০/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













