রোহিঙ্গা ফিরিয়ে নিতে নেপিদোকে যুক্তরাষ্ট্রের চাপ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৮ ১৮:০৩:৪৪
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তচ্যুত হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য স্বেচ্ছা, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নেপিদোর ওপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে সে দেশের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে টেলিফোন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ডেভিড হেইল। সে সময় তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতির সূত্রে ফরাসি বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে মিয়ানমারের জাতীয় নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার অং সান সু চি’র সঙ্গে কথা বলেছেন ডেভিড হেইল। সেসময় মিয়ানমারে গণতন্ত্রের পক্ষে সমর্থন ব্যক্ত করেন তিনি। দুইজনের টেলিফোন আলাপের সময় উঠে আসে রোহিঙ্গা ইস্যুটিও।
সানবিডি/এনজে/৬:০৪/১০.২৮.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














