আহমদ শফির স্থলাভিষিক্ত হলেন বাবুনগরী

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-২৮ ১৮:৫২:৪৯


হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে ফটিকছড়িতে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার মুতাওয়াল্লি নিযুক্ত করা হয়েছে। এর মধ্যদিয়ে বাবুনগরী প্রয়াত শাহ আহমদ শফির স্থলাভিষিক্ত হলেন। বুুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত মাদ্রাসার মজলিসে শুরার বৈঠকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। একই বৈঠকে শুরা কমিটি মুফতি হাবিবুর রহমান কাসেমিকে মুহতামিম নির্বাচিত করে।

মাদ্রাসার শুরা কমিটির সদস্য মেখল মাদ্রাসার মুহতামিম আল্লামা নোমান ফয়জী এ তথ্য নিশ্চিত করেছেন।

সানবিডি/এনজে/৬:৫২/১০.২৮.২০২০