ক্ষেপণাস্ত্র হামলায় আজারবাইজানে ২১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৯ ১১:৪৪:১৯
আজারবাইজানের বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ২১ জনের মৃত্যু হয়েছে। ওই হামলায় আরও বহু মানুষ আহত হয়েছে। আজারবাইজান অভিযোগ করেছে, আর্মেনিয়া থেকে হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।
তবে বুধবারের ওই হামলার কথা অস্বীকার করেছে আর্মেনিয়া। দু’দেশের মধ্যে দ্বিতীয়বার হামলা চালানো হয়েছে। আজারবাইজান বলছে, বার্দা জেলায় হামলায় বহু বেসামরিক হতাহত হয়েছে।
সম্প্রতি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগার্নো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। ফলে দু’পক্ষেরই বহু মানুষ হতাহত হয়েছেন। দুই দেশ এর আগে তিনবার যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্বল্প সময়ের ব্যবধানে তা ভেস্তে গেছে।
সানবিডি/নাজমুল/১১:৪৪/২৯.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














