ভিয়েতনামে টাইফুন মোলাভের আক্রমনে নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-১০-২৯ ১১:৫৮:৩৯
টাইফুন মোলাভের আক্রমনের পর মুষলধারে বৃষ্টিতে ভূমিধসে নিখোঁজদের উদ্ধারে শত শত সেনা সদস্য ও ভারী যন্ত্র মোতায়েন করেছে ভিয়েতনাম। এতে এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছেন।
কয়েক দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। বুধবার মধ্যাঞ্চলীয় প্রদেশ কুয়াং নামের বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে এই ঝড় আঘাত হানলে অন্তত ১৩ জন নিহত হন। এছাড়াও ১২ মৎস্যজীবীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এছাড়াও ৪০ জন নিখোঁজ রয়েছেন। মোলাভের তাণ্ডবে ৫৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও লাখ লাখ লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
সরকারি তথ্য বলছে, ঝড়ের চূড়ান্ত পর্যায়ে এসে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার চেষ্টা ব্যাহত হচ্ছে।
সানবিডি/নাজমুল/১১:৫৮/২৯.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














