হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১০-২৯ ১৬:২৮:২২


মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের আবু বক্কর শাহ হত্যা মামলার রায়ে আটজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম আব্দুস সালাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাংনী উপজেলার করমদি গ্রামের ইউনুস আলীর ছেলে এনামুল হক, আবদুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম, মিলু শাহার ছেলে আব্দুল বারী, চেঙ্গাস শাহার ছেলে রমজান শাহা, মিলু শাহার ছেলে মোহাম্মদ শাহা, তৈয়ব আলীর ছেলে সিরাজুল ইসলাম, ইসমাইল হোসেনের ছেলে আলতাফ হোসেন এবং আমজাদ শাহার ছেলে মিন্টু শাহা।

সানবিডি/নাজমুল/০৪:২৮/২৯.১০.২০২০