দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার আহ্বান

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-২৯ ১৯:১২:২৬


দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে যে সমৃদ্ধ ও বৈচিত্র্যময় তাঁত, বস্ত্র ও কারু শিল্প বিকশিত হয়েছে, দেশীয় বাজারের ক্রেতাদের কাছে সেগুলোকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দিতে হবে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনলাইনে এসএমই ফাউন্ডেশন এবং অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স বাংলাদেশ (এএফডিবি) আয়োজিত হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল ২০২০’র সমাপনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এ আহ্বান জানান।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম এবং ফেস্টিভ্যালের নানা দিক তুলে ধরেন এএফডিবি সভাপতি মানতাশা আহমেদ।

সানবিডি/এনজে/৭:১০/১০.২৯.২০২০