অভিবাসীদের নৌকাডুবি, ১৬০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২০-১০-৩০ ১০:১২:৫৭
সেনেগাল উপকূলে ২০০ অভিবাসী নিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) ও জাতিসংঘের অভিবাসী সংস্থা জানিয়েছে, এই ঘটনায় ১৬০ জন ডুবে মারা গেছে। চলতি বছর অভিবাসীবোঝাই নৌকাডুবির এটাই সবচেয়ে প্রাণঘাতী ঘটনা।
বৃহস্পতিবার জাতিসংঘের অভিবাসী সংস্থা জানিয়েছে ২০০ জন যাত্রী নিয়ে নৌকাটি সেনেগালের মৎস রাজধানী এমবর থেকে ছাড়ে। সেখান থেকে ছাড়ার কয়েক ঘণ্টা পর রাজধানী ডাকার থেকে ১০০ কিলোমিটার দূরে যাওয়ার পরই নৌকাটিতে আগুন ধরে যায়।
দ্রুত সেখানে স্পেন ও সেনেগালের নৌবাহিনীর সদস্যরা পৌঁছায়। এ ছাড়া জেলেরাও এগিয়ে আসে উদ্ধার কাজে। তারা ৬০ জনের মতো অভিবাসীকে উদ্ধার করতে সক্ষম হয়। বাকিরা ডুবে মারা যায়।
সূত্র: আল জাজিরা।
সানবিডি/নাজমুল/১০:১২/৩০.১০.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














