স্বপ্নের পদ্মাসেতুর সোয়া ৫ কিলোমিটার দৃশ্যমান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১০-৩১ ১৭:০৯:৩২
বহুল প্রতিক্ষীত স্বপ্নের পদ্মাসেতুর ৩৫ তম স্প্যান স্থাপন করা হয়েছে। এই স্প্যান বসানোর মাধ্যমে সেতুটির সোয়া পাঁচ কিলোমিটার দৃশ্যমান হয়েছে।আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯ টা থেকে মাওয়া প্রান্তে স্প্যান স্থাপন প্রক্রিয়া শুরু হয়। দুপুর পৌনে ৩টায় মধ্যে এটি স্থাপন প্রক্রিয়া সম্পন্ন হয়।
সেতুটির ৪১টি স্প্যানের মধ্যে ৩৫টি বসানোর ফলে বাকি থাকছে আর ছয়টি স্প্যান।
এ বিষয়ে সেতু কর্তৃপক্ষ জানায় এরপর ৪ নভেম্বর ৩৬ তম, ১১ নভেম্বর ৩৭ তম, ১৬ নভেম্বর ৩৮ তম, ২৩ নভেম্বর ৩৯ তম, ২ ডিসেম্বর ৪০ তম স্প্যান উঠানো হবে। এরপর পদ্মাসেতুর সবশেষ এবং ৪১তম স্প্যানটি বসবে ১০ ডিসেম্বর সেতুর ১২ এবং ১৩ নম্বর খুঁটিতে।
সানবিডি/এনজে/৫:১০/১০.৩১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













