কিটো পণ্য ও সন্দেশের সফল উদ্যোক্তা জয়া আহমেদ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১০-৩১ ১৮:৪৩:২৫


কিটো পণ্য ও সন্দেশ জাতীয় মিষ্টান্ন নিয়ে কাজ করেন সফল অনলাইন উদ্যোক্তা জয়া আহমেদ।তিনি রাজধানী ঢাকার মিরপুরের বাসিন্দা।ঢাকার ইডেন গার্লস কলেজ থেকে রসায়ন বিভাগে স্নাতকোত্তর করেছেন তিনি।পড়াশোনা শেষে চাকুরীর পিছনে না ছুটে স্বপ্ন পূরণের লক্ষ্যে সকল বাঁধা বিপত্তিকে মোকাবিলা করে নিজেকে গড়ে তুলেছেন একজন সফল অনলাইন উদ্যোক্তা হিসেবে।নিজের উদ্যোগকে এগিয়ে নিতে ‘আম্বার’ নামক অনলাইনভিত্তিক একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি।

 

উদ্যোক্তা জীবনে আসার গল্পটা জানতে চাইলে জয়া আহমেদ সানবিডি প্রতিনিধিকে জানান, বড় ছেলে কে নিয়েই অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করি ।এরপর পাড়ি জমাই বিসিএস স্বপ্নের। ছোট ছেলে হওয়ার পর ঘরে থেকে সন্তানদের সময় দেই। খাওয়াতে ভালোবাসি,তাই সন্তানদের স্বাস্থ্যকর খাবার ঘরেই তৈরি করে দিতাম। আর নিজের অতিরিক্ত ওজন কমানোর জন্য কিটো পন্য গুলো নিজেই তৈরি করে নিতাম।এরপর মনে হলো এগুলো নিয়ে কাজ করা উচিত,কারন খাঁটি কিটো পন্য সচরাচর পাওয়া যায় না।

তিনি বলেন,‘শুরুতে নিজেকে ‍একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কথা ভাবি এবং তা বন্ধুদের কাছে শেয়ার করি। আমার কাজকে উৎসাহ দেওয়ার জন্য আমার এক উদ্যোক্তা বান্ধবী সব কিছু গুছিয়ে নেওয়ার আগেই সরের ঘি অর্ডার করে রাখে।ওর মন রক্ষা করতেই কাজ শুরু করি এবং অনলাইন উদ্যোক্তাদের বিশাল প্লাটফর্ম উইতে (ওমেন এন্ড ই-কমার্স ফোরাম) সময় দেওয়া শুরু করি। এই গ্রুপে প্রথম পোস্ট দেয়ার পর থেকেই আলহামদুল্লিলাহ ভালো সাড়া পাই। এই গ্রুপে তিনশোরও বেশি পোস্ট করি।তবে একজন নারী হিসেবে অনলাইনে ব্যবসা করা ছিল একটা বড় চ্যালেঞ্জ। যদি ও জীবনসঙ্গী সাপোর্ট করে গেছে।’

তিনি জানান,খাবার এর আর্জেন্ট ডেলিভারি নিয়েও বেশ বিপাকে পরতে হয়। রাঙামাটি সহ বাংলাদেশের সকল বিভাগ এবং বড় জেলা গুলোতে  আমার পন্য পৌছে গিয়েছে।এর বড় একটা অংশ উই থেকে পাওয়া।

জয়া আহমেদ সানবিডি প্রতিনিধিকে বলেন,চার মাস আগে তার উদ্যোক্তা জীবনের শুরু হয়।এই সময়ের মধ্যে তিনি লাখ টাকার উপরে পণ্য বিক্রি করেছেন।

তিনি আরো বলেন,তার এই উদ্যোগের ‍সাথে তিনজন কর্মচারী জড়িত রয়েছে এবং এর মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা সর্ম্পকে জানতে চাইলে জয়া আহমেদ জানান, বেকারত্বদূরীকরণে অনেক মানুষের কর্মসংস্থান এর ব্যবস্থা করা এবং বুদ্ধিপ্রতিবন্ধী ও দৈহিক বিকলাঙ্গদের সুচিকিৎসার ব্যবস্থা করা।

তার কাছে যে সকল পণ্য পাওয়া যায় সেগুলো হচ্ছে খাঁটি ঘি,মাখন,ঢাকাইয়া কাঁচাগোল্লা,ইউনিক সন্দেশ মিষ্টি।

তার একজন অনলাইন কাস্টমারের রিভিউ

 

সানবিডি/ফাহমিদ জামান/৬:৩৪/১০.৩১.২০২০