বাইডেনের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে ট্রাম্প

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০২ ১৪:৫৩:১৯


আগামীকাল ৩ নভেম্বর মার্কিন যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারে ঘাম ঝরাচ্ছেন দুই প্রার্থী। ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে আভাস পাওয়া গেছে। বেশ কয়েকটি জরিপ বলছে– এবার জো বাইডেনই প্রেসিডেন্ট হতে চলেছেন। এনবিসি নিউজ ওয়ালস্ট্রিট জার্নালের জরিপ বলছে– ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে রয়েছেন বাইডেন। ভোটের মাত্র একদিন আগে স্থানীয় সময় রোববার এ জরিপ প্রকাশ করে এনবিসি ও ওয়ালস্ট্রিট জার্নাল।  খবর সিনহুয়ার।

এ বিষয়ে নির্বাচনের মাত্র দুদিন আগে চালানো এনবিসি নিউজ এবং ওয়ালস্ট্রিট  জার্নালের জরিপে দেখা যায়, দেশের নিবন্ধিত ভোটারদের মধ্যে ৫২ শতাংশ বাইডেনকে এবং ৪২ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন করেন।

সানবিডি/এনজে/২:৫১/১১.০২.২০২০