ডিসেম্বর থেকে ধাপে ধাপে পৌরসভা নির্বাচন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০২ ১৯:৫৩:১৫


ডিসেম্বর মাস থেকে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন।যতদূর সম্ভব ইভিএম পদ্ধতিতে হবে। তবে নির্বাচন কয় ধাপে হবে তা নিশ্চিত নয়, ৪/৫ ধাপে হতে পারে। আজ সোমবার বিকালে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে সিইসি নুরুল হুদা এসব কথা বলেন।

এ বিষয়ে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে ২৫৯টি নির্বাচন উপযোগী বলে ইসিকে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে যেসব পৌরসভার মেয়াদ আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির প্রথমার্ধে শেষ হবে সেগুলোর নির্বাচনী কাউন্টডাউন শুরু হয়েছে।

সানবিডি/এনজে/৭:৫৩/১১.০২.২০২০