ফ্রান্সের ভয়াবহ ড্রোন হামলায় মালিতে ৫০ জন নিহত

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-০৩ ১৭:৫৯:৫৮


পশ্চিম আফ্রিকার দেশ ‍মালিতে ভয়াবহ ড্রোন হামলা ‍চালিয়েছে ফ্রান্স।এ হামলায় ৫০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে ফ্রান্স। আটক করা হয়েছে চারজনকে।

এ বিষয়ে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি জানিয়েছেন, গত শুক্রবার বুরকিনা ফাসো ও নাইজেরিয়ার সীমান্ত এলাকায় হামলা চালানো হয়। ওই এলাকায় নজরদারি চালাচ্ছিল ফরাসি বাহিনীর ড্রোন। তখনই মধ্য মালিতে নজরে আসে জঙ্গিদের একটা বিশাল কনভয়। এই গোষ্ঠী আল কায়েদার সঙ্গে কাজ করে।

সানবিডি/এনজে/৫:৫৮/১১.০৩.২০২০