যুক্তরাষ্ট্রে মুসলিম যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা 

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৩ ২০:৪৩:৪৪


মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় এক মুসলিম যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার জর্জিয়ায় এ ঘটনা ঘটে। তাকে হত্যার কারণ জানতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে পুলিশ।

নিহত ওই যুবকের নাম আরিফ মহিউদ্দিন (৩৭)। তিনি ভারতের হায়দরাবাদের বাসিন্দা। গত ১০ বছর ধরে তিনি জর্জিয়াতেই রয়েছেন। সেখানে একটি মুদির দোকান চালাতেন।

এ ব্যাপারে আরিফের স্ত্রী মেহনাজ ফতিমা জানিয়েছেন, রোববার রাত ১০টার দিকে ফোনে দুজনের কথা হয়। তিনি জানিয়েছিলেন, আধাঘণ্টার মধ্যে বাড়ি ঢুকবেন। এরপর দীর্ঘক্ষণ তাকে ফোনে না পেয়ে ননদের সঙ্গে যোগাযোগ করেন মেহনাজ। তার কাছ থেকেই তিনি জানতে পারেন, বাড়ির কাছের রাস্তায় আরিফকে কেউ বা কারা কুপিয়ে খুন করেছে।

এদিকে, সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। তাতে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আরিফকে এলোপাতাড়ি কোপ মারতে দেখা গেছে।

সানবিডি/এনজে/৮:৪৩/১১.০৩.২০২০