কাজিপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১১-০৪ ১০:৩৮:১৫


সময়ের পরিবর্তনে সেকালের অতি জনপ্রিয় ঘোড়দৌড় প্রতিযোগিতা খুব একটা  দেখা মেলেনা। ইতিহাস ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়নের রঘুনাথপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রঘুনাথপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ৬০টি ঘোড়া ও ঘোড়সওয়ার অংশগ্রহণ নেয়।

ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জামালপুর জেলার নজরুল হাজী এবং ২য় হয় পাবনা জেলার ভাঙ্গুরার সূর্য লাল। এছাড়াও ২০জনকে সান্তনা পুরষ্কার দেয়া হয়।

স্থানীয় ঘোড়া মালিকদের আয়োজনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, চরগিরিশ ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক মিন্টু। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বিএসসি, যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম সুমন, কৃষকলীগ সভাপতি সুবাদ আলীসহ প্রমুখ।

সানাবিড/নাজমুল/১০:৩৮/০৪.১১.২০২০