সুনীল অর্থনীতিতে আড়াই লাখ কোটি ডলার আয়ের সম্ভাবনা  

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৪ ১৪:৩৯:৫৭


ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ।আমাদের রয়েছে বিশাল সমুদ্রসীমা। এর তলদেশে যে সম্পদ রয়েছে তা টেকসই উন্নয়নের জন্য সঠিকভাবে ব্যবহার তথা বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাসসহ অন্যান্য মূল্যবান সম্পদ উত্তোলন, মৎস্য সম্পদ আহরণ, বন্দরের সুবিধা সম্প্রসারণ ও পর্যটনের ক্ষেত্রে পরিকল্পনা-মাফিক কার্যক্রম পরিচালনা করা গেলে ২০৩০ সাল নাগাদ প্রতি বছর আড়াই লাখ কোটি ডলার আয় করা সম্ভব।

বর্তমানে দেশের স্থলভাগে যে পরিমাণ সম্পদ বিদ্যমান, তার প্রায় সমপরিমাণ (৮১ শতাংশ) সম্পদ সমুদ্রের তলদেশে রয়েছে। অপার সম্ভাবনাময় এই খাতকে সঠিকভাবে ব্যবহার করতে হলে সমুদ্রের তলদেশে কী কী সম্পদ রয়েছে, সেগুলো আহরণ করতে হলে কোন ধরনের প্রযুক্তি ও বিশেষজ্ঞ জনবল প্রয়োজন, তা পরিকল্পনা-মাফিক নির্ধারণ করে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

সানবিডি/এনজে/২:৪০/১১.০৪.২০২০