সূচকের পতনে লেনদেন শেষ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৪ ১৫:০১:৪০
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৫ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭০৬ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টির।
ডিএসইতে লেনদেন হয়েছে ৮২০ কোটি ৭৭ লাখ ৫৪ হাজার টাকা।এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৯৫ কোটি ১২ লাখ ৬৮ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ২৫ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার টাকা।
অপরদিকে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪৯২ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৫৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২ কোটি ৮৮ লাখ ৮৪ হাজার টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৫:০১/৪/১১/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













