ফিলিস্তিনি নাগরিককে হত্যা করলো ইসরাইলি সেনারা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৪ ২১:০৯:০০


অবৈধ দখলদার রাষ্ট্র ইসরাইলি সেনারা অবরুদ্ধ পশ্চিম তীরে এক ফিলিস্তিনি মোটরসাইকেল আরোহীকে গুলি করে হত্যা করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই মোটরসাইকেল আরোহী প্রথমে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি করে। জবাবে ইসরায়েলি সেনারা পাল্টা গুলি করলে তার মৃত্যু হয়। খবর রয়টার্স।

আজ বুধবার নাবলুস শহরের কাছে রাস্তার পাশে একটি সামরিক স্থাপনায় এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় ইসরায়েলের কেউ হতাহত হয়নি।

সানবিডি/এনজে/৯:০৭/১১.০৪.২০২০