আর ৬ ইলেকটোরাল ভোট পেলেই জয়ী হবে বাইডেন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৫ ১৪:১০:২৩


চলছে বিশ্বের সবচেয় ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। চলমান নির্বাচনে এরইমধ্যে ৪৫ টি অঙ্গরাজ্যের ফল ঘোষণা করা হয়েছে।  বাকি ৫ অঙ্গরাজ্যের ফল ঘোষণা।  ঘোষিত ফলে দেখা যাচ্ছে ২৬৪ ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন।  ‘২৭০’ এর ম্যাজিক ফিগার ছুঁতে তার বাকি মাত্র ৬ টি ইলেকটোরাল ভোট।  আর তাই তো আন্তর্জাতিক গণমাধ্যম শিরোনাম করেছে বাইডেন আর হোয়াইট হাউসের মধ্যে ফারাক মাত্র ‘৬।’

পাকিস্তানের নির্ভরযোগ্য  গণমাধ্যম ডনের শিরোনাম- ‘হোয়াইট হাউস আর বাইডেনের মধ্যে ব্যবধান মাত্র ৬ ইলেকটোরাল ভোট।

এই নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা গেছে, ৬ ইলেকটোরাল ভোটের অঙ্গরাজ্য নেভাদায় জয়ী হলেই প্রেসিডেন্ট হবেন বাইডেন।  সেখানে বাইডেন এগিয়েও আছেন।  এপির খবরে বলা হয়েছে, নেভাদায় দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে।  জো বাইডেন ৪৯ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।  আর ট্রাম্প এখন পযর্ন্ত ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন।

সানবিডি/এনজে/২:১০/১১.০৫.২০২০