বাংলাদেশ ব্যাংক স্প্যারো অ্যাপারেলস কে প্রাক অর্থায়ন এর ঋণের চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২০-১১-০৫ ১৫:৫০:২৩


বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে বাংলাদেশ ব্যাংক “প্রোগ্রাম টু সাপোর্ট সেফটি রেট্রোফিটস এন্ড এনভায়রনমেন্ট আপগ্রেড ইন বাংলাদেশি রেডি-মেড গার্মেন্টস (আরএমজি)  সেক্টর প্রজেক্টস”  শীর্ষক প্রকল্পের আওতায় স্প্যারো অ্যাপারেলস লিমিটেড কে প্রাক অর্থায়ন (প্রি-ফিনান্স) এর ঋণের চেক হস্তান্তর করলো।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক আবু ফরাহ মোঃ নাছের স্প্যারো অ্যাপারেলস লিমিটেড এর প্রতিনিধির হাতে চৌদ্দ কোটি পঁচাত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক হস্তান্তর করলো।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এবং প্রকল্প পরিচালক মোঃ আব্দুল মান্নান, উপ-মহাব্যবস্থাপক নওশাদ মোস্তফাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সানবিডি/নাজমুল/০৩:০৮/০৫.১১.২০২০