হোয়াইট হাউসের সামনে ট্রাম্পের বিদায়ের আয়োজন!

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৫ ১৮:৪৭:৫০


চলমান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পেতে এখনও বিলম্বের আভাস পাওয়া যাচ্ছে। ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়ে বাইডেন এগিয়ে থাকলেও ২১৪টি ইলেক্টোরাল ভোট নিয়ে প্রতিদ্বন্দ্বতায় টিকে আছেন ট্রাম্প।

এখনও ছয়টি রাজ্যের ফলাফল ঘোষণা বাকি থাকায় কোনো প্রার্থীর জয়ের বিষয়ে নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি হয়নি। কিন্তু বাইডেন সমর্থকদের আরও তর সইছে না।

উদযাপনে যোগ দিতে নির্বাচনের দিনে অনেকেই বহু দূর থেকে রাজধানী ওয়াশিংটনের হোয়াইট হাউসে এসেছেন। ছোট ছোট দলে তারা নাচ ও গানের আসর জমিয়েছে। সেই সঙ্গে চলছে জয়ধ্বনি।

বাইডেন সমর্থকরা বলছে, এটা হল ‘গোয়িং অ্যাওয়ে পার্টি’ বা ট্রাম্পের বিদায় অনুষ্ঠান। মাঝে মধ্যেই চিৎকার করে কেউ বলছেন, ‘উই ওয়ান্ট হিম গন’।

তাদের হাতের ব্যানারে লেখা ‘রিমুভ ট্রাম্প’। তাদের বিশ্বাস তাদের নেতা বাইডেন এবার প্রেসিডেন্ট হবেন। খবর এএফপির।