ভোট গণনা প্রশ্নবিদ্ধ করে ফের টুইট করলেন ট্রাম্প
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৭ ১৫:২৪:২৫
চলমান মার্কিন সাধরণ নির্বাচনে ভোট গণনা প্রশ্নবিদ্ধ করে সামাজিকমাধ্যমে ফের টুইট করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প শনিবার এক টুইটবার্তায় বলেন, নির্বাচনী রাতে এসব রাজ্যে আমি বড় ব্যবধানে এগিয়ে ছিলাম। কিন্তু দিন যত যাচ্ছে, সেই ব্যবধান অলৌকিকভাবে নাই হয়ে যাচ্ছে। আইনি প্রক্রিয়া সামনে এগুলো সম্ভবত সেই ব্যবধান আবার ফিরে আসবে।
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় গণনা। ৪৫ রাজ্যে গণনা শেষে ইলেকটোরাল ভোটে যখন বাইডেন এগিয়ে যান. ঠিক সেই মুহূর্তে ভোট জালিয়াতির অভিযোগ করেন ট্রাম্প।
সানবিডি/এনজে/৩:২৪/১১.৭.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














