৩ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-০৮ ১৮:৩৫:৪৫


ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী উপজেলার সুলতানপুর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গাল গ্রামে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল মতিন। তার বাবা প্রয়াত হাফেজ আব্দুর রহিমের স্মরণে আয়োজিত মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন।

‘আপনার রক্তচাপ সঠিকভাবে মাপুন, নিয়ন্ত্রণে রাখুন-সুস্থ জীবন উপভোগ করুন’ স্লোগানে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদ।

প্রয়াত হাফেজ আব্দুর রহিমের ছেলে আব্দুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ।

সানবিডি/এনজে/৫:২৮/১১.৭.২০২০