এখনো সচল হয়নি সিলেটের সঙ্গে ট্রেন চলাচল
জেলা প্রতিনিধি আপডেট: ২০২০-১১-০৮ ১৩:১২:১৯
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় একটি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুতের কারনে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। এর ফলে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে সাতটি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। এতে কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন। তাদের গন্তব্যে পৌঁছা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এদিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি সকালে উদ্ধার করা হয়েছে। এখন রেলওয়ের প্রকৌশলীরা লাইন মেরামতের কাজ করছেন। ট্রেন চলাচল স্বাভাবিক করতে আরও দুই ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. মিজানুর রহমান।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের পর এখন ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করছে রেলওয়ের প্রকৌশল বিভাগ। বন্ধ আছে বিভাগীয় শহর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ। সাতটি ট্রেনের যাত্রা বাতিল করায় কয়েক হাজার ট্রেনযাত্রী দুর্ভোগে পড়েছেন।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী সুলতান আলী বলেন, দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্রেনটি উদ্ধার করা হয়েছে। এখন লাইন মেরামতের কাজ চলছে। রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও ঘণ্টা দুই সময় লাগবে।
সানবিডি/নাজমুল/১১:০৫/০৮/১১/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













