মুসলিম নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিলেন বাইডেন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৮ ১৪:৪৮:৫৪
প্রেসিডেন্সিরে প্রথম দিনই যে সকল মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে যে নিষেধাজ্ঞা ছিলো তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জো বাইডেন। গত মাসেই তিনি জানিয়েছেন, ক্ষমতায় এলে হোয়াইট হাউজে তার প্রথম দিনই হবে যুক্তরাষ্ট্রে মুসলিম নিষেধাজ্ঞার শেষ দিন। এখন বাইডেন নির্বাচিত হওয়ায় এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিগত ২০১৭ সালে দায়িত্ব গ্রহণের কিছুদিন পরই প্রেসিডেন্টের নির্বাহী আদেশে মুসলিম নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। বিশ্লেষকদের বরাত দিয়ে আল জাজিরা-র খবরে বলা হয়েছে, এখন বাইডেন প্রশাসন চাইলে খুবই সহজেই নির্বাহী আদেশে ওই সিদ্ধান্ত উল্টো দিতে পারে। তবে কনজারভেটিভ পার্টি এ নিয়ে আদালতের শরণাপন্ন হলে নিষেধাজ্ঞা বাতিলের প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হতে পারে।
গত মাসেই বিদ্বেষমূলক অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন বাইডেন। মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের অবদানকে সম্মান জানাতে এবং সমাজ থেকে ঘৃণার বিষয় উপড়ে ফেলতে আমি আপনাদের সঙ্গে কাজ করবো। আমার প্রশাসন প্রতিটি স্তরেই মুসলিম আমেরিকানদের অবদান দেখতে চাইবে। হোয়াইট হাউসে প্রথম দিনই আমি ট্রাম্পের অসাংবিধানিক মুসলিম নিষেধাজ্ঞার পরিসমাপ্তি ঘটাবো।
সানবিডি/এনজে/২:৪৮/১১.০৮.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














