সূচকের সাথে লেনদেনের পতনে সপ্তাহ শুরু
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৮ ১৫:১০:০০
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭১৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৭৮৬ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার টাকা। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯২৮ কোটি ৮৫ লাখ ১১ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ১৪২ কোটি ১৯ লাখ ১৮ হাজার টাকা।
অপরদিকে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫০৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২ কোটি ৪৫ লাখ ৮৭ হাজার টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৫:০৭/৮/১১/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













