পঞ্চগড়ে আমন সংগ্রহ শুরু করেছেন কৃষকরা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৮ ১৬:৫১:১০


পঞ্চগড়ের দেবীগঞ্চ উপজেলায় পুরোদমে আমন ধান কাটা শুরু করেছেন কৃষকরা। ধানের বাম্পার ফলন ও দামে খুশি তারা। প্রতি মণ মোটা ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকা দরে। পঞ্চগড়ের জমি এমনিতেই অপেক্ষাকৃত উচু। এবারের পর্যাপ্ত বৃষ্টিপাত, ধানের রোগবালাই কম ও সার সরবরাহ যথেষ্ট থাকায় আমন চাষ এ জেলার কৃষকদের আর্শীবাদ হিসেবে দেখা দিয়েছে।

আবার অনেক কৃষক আগাম জাতের ধানের চাষ করেছে। তারা আগাম ধান কেটে ভালো দামে ধানের খড় বিক্রি করছে। কারণ এ সময় গরুর খড়ের চাহিদা থাকে প্রচুর। কার্তিকের প্রথম দিকে আগাম ধান কাটার সুবিধা থাকায় কৃষকেরা লাভবান হয়। ধান বিক্রি করে কৃষক অন্য ফসলে এ অর্থ বিনিয়োগ করতে পারে।

সানবিডি/এনজে/৪:৫১/১১.০৮.২০২০