কাশ্মীর সীমান্তে সংঘর্ষে সেনাসহ ৭ জন নিহত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-০৮ ২০:২৩:১৪


ভারত অধিকৃত বিতর্কিত জম্মু-কাশ্মীরের  কুপওয়ারা জেলা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ চার সদস্য নিহত ও বিএসএফের দুই সদস্য আহত হয়েছেন। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত তিন সন্ত্রাসী নিহত হয়েছেন।

আজ রোববার  কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

সংঘর্ষের বিষয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলেন, রোববার রাতে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরের কাছে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে একদল সন্ত্রাসী। আইন-শৃঙ্খল বাহিনীর তৎপরতায় সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে।

ওই কর্মকর্তারা বলেন, অনুপ্রবেশে বাধা দেয়ার সময় সংঘর্ষের সূত্রপাত। এতে তিন সন্ত্রাসী নিহত হয়। তবে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ তিন সদস্য ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান নিহত হয়েছেন।

এছাড়া অনুপ্রবেশের চেষ্টাকারীদের সঙ্গে সংঘর্ষে আরও দুই জওয়ান আহত হন। ওই এলাকায় এখনও অভিযান চলমান বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

সানবিডি/এনজে/৮:২২/১১.০৮.২০২০