বঙ্গবন্ধুর সমাধিতে শরীয়তপুর শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের শ্রদ্ধা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১১-০৯ ১২:২৩:০৭
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ শরীয়তপুর জেলার নবগঠিত কমিটি নেতৃবৃন্দ।
রোববার (৮ নভেম্বর) দুপুর ২ টায় শরীয়তপুর জেলা কমিটির সভাপতি মোঃ সজল সিকদারের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সমাধিবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর সেখানে তারা বঙ্গবন্ধুসহ ১৫-আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন এবং পবিত্র ফাতেহাপাঠ ও মোনাজাত করেন।
এতে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ শরীয়তপুর জেলা কমিটি সহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। তবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে যাননি নবগঠিত কমিটির ৪ জন, তারা হলেন শিথি চক্রবঐি, ডাঃডিকে সঞ্জয়, কাওছার খান, মোঃ ইয়াছিন মাদবর।
সানবিডি/নাজমুল/১২:২২/০৯/১১/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













