চট্টগ্রামে দগ্ধ ৯ জনের মধ্যে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১১-০৯ ১৩:০৫:১৪


চট্টগ্রামে শর্ট সার্কিটে লাগা আগুনে দগ্ধ ৯ জনের মধ্যে একজন মারা গেছেন। তার নাম পেয়ারী বেগম (৬০)। তিনি নোয়াখালী থেকে ছেলের বাসায় বেড়াতে এসেছিলেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় দগ্ধদের মধ্যে আরও সাতজনের অবস্থা গুরুতর। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. রফিক উদ্দিন আহমদ।

রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সানবিডি/নাজমুল/০১:০৫/০৯/১১/২০২০