বাগদাদে সেনাচৌকিতে আইএসের হামলা,নিহত ১১

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-০৯ ১৪:৩৩:১৪


ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমাঞ্চলীয় আল-রাধওয়ানিয়া জেলার একটি সেনাচৌকিতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় সেনাসদস্যসহ অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন।

এ হামলায় গুরুতর আহত হয়েছেন আরও আটজন। এখন পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও ইরাক সরকার এটি আইএস জঙ্গিদের হামলা বলে দাবি করছে। খবর ভয়েজ অব আমেরিকার।

রোববার গভীর রাতে চারটি গাড়িতে করে এসে হামলাকারীরা সেনাছাউনিতে গ্রেনেড ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

সানবিডি/এনজে/২:৩০/১১.০৯.২০২০