যশোরের শার্শায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১১-০৯ ১৯:৩৫:০৯


যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৃষা খাতুন (১২) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তৃষা বাঁগআচড়া ইউনিয়নের সাতমাইল গ্রামের আবুল কাশেমের মেয়ে।

সোমবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় পাশের বাড়ির একটি জন্মদিনের অনুষ্ঠানে বিদ্যুতের তারে হাত লেগে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

মৃত তৃষার ভাই জাহাঙ্গীর আলম জানায়, পাশের বাড়িতে একটি জন্মদিনের অনুষ্ঠানে যায় তৃষা।ওই বাড়ির ছাদের উপর বিদ্যুতের মেইন লাইনের তার ছিল। খেলা করতে ছাদে যায় তৃষা। এক পর্যায়ে ওই তারে তার হাত লাগে। ওই সময় বিদ্যুতায়িত হয় ঘটনাস্থলেই তৃষার মৃত্যু হয়।

বাগআঁচড়া ইউনিয়নের চেয়ার ম্যান ইলিয়াস কবির বকুল তার ইউনিয়নের সাতমাইল নামক একটি গ্রামে তৃষা নামে ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রীর বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

 

সানবিডি/নাজমুল/০৭:৩৫/০৯.১১.২০২০