৩ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১০ ০৯:৫৯:৩২


এ বছর বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্য পূরণ করতে পারেনি সরকার। সরকারের সাথে করা চুক্তি অনুযায়ী চাল সরবরাহ করেননি মিলমালিকরা। উল্টো মহামারি করোনা দুর্যোগের মধ্যেও বাজারে চালের দাম আরো বাড়িয়ে দেন তারা। যার কারণে পাইকারি ও খুচরা বাজারে সরু, মাঝারি ও মোটা সব চালের দাম বাড়তির দিকে। সামনে আমনের ফলনে কোনো বিপর্যয় দেখা দিলে চালের বাজার আরো অস্থির হয়ে উঠতে পারে। এ আশঙ্কা থেকে চলতি অর্থবছর দুই-তিন লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। জিটুজি ভিত্তিতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এসব চাল আমদানি করা হবে। অর্থ ও খাদ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক ভার্চুয়াল সভায় চাল আমদানির এ সিদ্ধান্ত হয়। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে ওই সভায় কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, কৃষি সচিব মো. মেসবাহুল ইসলাম, খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমসহ  সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা অংশ নেন।

সানবিডি/এনজে/৯:৫৮/১১.১০.২০২০