ঘুষের বিনিময়, ক্ষমতাচ্যুত পেরুর প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১০ ১৫:২০:০১
ঘুষের বিনিময়ে সরকারি কাজ নির্দিষ্ট একটি সংস্থাকে দেয়ার অভিযোগে পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা দেশটির পার্লামেন্টে অভিশংসিত হয়েছেন। মঙ্গলবার পেরুর এই প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পক্ষে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য ভোট দেন।
ভিজকারা বলেছেন, তিনি সংসদ সদস্যদের ভোটের রায় মেনে নেবেন এবং এর বিরুদ্ধে কোনও ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করবেন না। শিগগিরই প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হওয়ায় কংগ্রেসের স্পিকার ম্যানুয়েল মেরিনো স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রেসিডেন্ট ভিজকারার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী জুলাইয়ে।
প্রেসিডেন্টের দুর্নীতি ঘিরে গত কয়েক মাস ধরে পেরুতে রাজনৈতিক সঙ্কট চলছে। গত দুই মাসে প্রেসিডেন্ট ভিজকারাকে ক্ষমতাচ্যুত করতে পার্লামেন্টে অন্তত দু’বার উদ্যোগ নেয়া হয়।
সানবিডি/নাজমুল/০৩:১৯/১০.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














