শরীয়তপুরে সুমন পাহাড়ের নেতৃত্বে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২০-১১-১১ ১২:২০:১৮
শরীয়তপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার ১১ নভেম্বর সকাল সাড়ে ১০টায় জেলা শহরের বটতলা থেকে সাবেক ছাত্রনেতা জেলা যুবলীগ নেতা মোঃ সুমন পাহাড়ের নেতৃত্বে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাত্তার পাহাড়, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সরদার, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, বিল্লাল পাহাড়, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরিদ ঢালী, যুবলীগ নেতা সমির দাস, ইলিয়াস সরদার, সোহেল পাহাড় প্রমুখ।
সানবিডি/নাজমুল/১২:২০/১১.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













