কমেছে সূচক, বেড়েছে লেনদেন
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২০-১১-১১ ১৫:৫৪:২৬
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭১০ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, দর কমেছে ১৮৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৮টির।
ডিএসইতে দিনশেষে লেনদেন হয়েছে ৯৭৫ কোটি ২৬ লাখ ৯৩ হাজার টাকা।এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯২৫ কোটি ১১ লাখ ৩৯ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৫০ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪০০৭ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দর। আজ সিএসইতে ২৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৫:১৫/১১/১১/২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













