সৌদি আরবে সমাধিক্ষেত্রে বোমা হামলা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১১ ১৮:৫৬:৩৭
প্রথম বিশ্বযুদ্ধের অবসানের স্মরণে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দা শহরের একটি অমুসলিম সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে।
বুধবার সকালের দিকের এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের কূটনীতিকরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, সৌদি আরবের জেদ্দা শহরের একটি অমুসলিম সমাধিক্ষেত্রে বোমা বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইউরোপীয় কূটনীতিকদের উপস্থিতিতে জেদ্দায় আয়োজিত প্রথম বিশ্বযুদ্ধের অবসানের স্মরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে।
সানবিডি/এনজে/৬:৫৩/১১.১১.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














