হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হলেন রন ক্লেইন

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-১২ ১৪:১৯:১০


মার্কিন সাধারণ নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজয় স্বীকার না করলেও তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী দায়িত্বগ্রহণের পথে এগিয়ে যাচ্ছেন। হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা হিসেবে নিজের পছন্দের লোক দীর্ঘদিনের সহকারী রন ক্লেইনকে ইতিমধ্যে নিয়োগ দিয়েছেন তিনি।

এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও বিবিসির।

এর আগে বাইডেন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে তিনি তার সঙ্গে একই দায়িত্ব পালন করেছিলেন। গভীর বিভাজনে থাকা একটি জাতিকে ঐক্যবদ্ধ করতে ও মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে তাদের বহুদূর যেতে হবে বলে স্বীকার করেন বাইডেন।

তিনি বলেন, রাজনৈতিক পরিসরে তার গভীর বৈচিত্র্যময় অভিজ্ঞতা ও সক্ষমতা আছে। হোয়াইট হাউসে আমি যে রকম একজন চিফ অব স্টাফ চেয়েছি, তার ভেতরে যথাযথভাবেই তা রয়েছে। আমরা এই মুহূর্তের সংকট মোকাবেলা ও দেশকে ঐক্যবদ্ধ করব।

বারাক ওবামার সময় হোয়াইট হাউসের জ্যেষ্ঠ সহযোগী ও আল গোর ভাইস প্রেসিডেন্ট থাকাকালে তার চিফ অব স্টাফও ছিলেন ক্লেইন।

সানবিডি/এনজে/২:১৮/১১.১২.২০২০