লিবিয়া উপকূলে নৌকা ডুবিতে ৭৪ শরণার্থীর প্রাণহানী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৩ ০৯:২৭:১৩
লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৭৪ শরণার্থীর মৃত্যু হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। ডুবে যাওয়া নৌকাটিতে ১২০ জনের বেশি যাত্রীকে বহন করা হয়েছিল।
এ বছর বিশ্বের বিভিন্ন দেশে থেকে ইউরোপে শরণার্থীদের ঢল বেড়ে গেছে। উন্নত জীবনের আশায় অনেকেই বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করে থাকে। সাম্প্রতিক সময়ে লিবিয়া এবং প্রতিবেশী তিউনিসিয়া থেকে বেশি সংখ্যক শরণার্থী ইউরোপে পাড়ি জমাচ্ছে।
এ বিষয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানিয়েছে, খোমস উপকূলে নৌকা ডুবে কমপক্ষে ৭৪ শরণার্থী প্রাণ হারিয়েছে। ওই দুর্ঘটনাকে বিধ্বংসী বলে উল্লেখ করা হয়েছে।
লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বন্দর নগরী খোমস। চলতি বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৮টি শরণার্থী বোঝাই নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে। ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে।
সানবিডি/এনজে/৯:২২/১১.১৩.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














