বিসিকে ‘ফিনান্সিয়াল এনালাইসিস এন্ড ক্রেডিট ম্যানেজমেন্ট ফর এসএমই’স প্রশিক্ষণ সম্পন্ন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৩ ২৩:১৭:২৯


বিসিক কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী ‘ফিনান্সিয়াল এনালাইসিস এন্ড ক্রেডিট ম্যানেজমেন্ট ফর এসএমই’স’ শীর্ষক এক প্রশিক্ষণ শেষ হয়েছে।

উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউটেযৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৫ জন কর্মকর্তার হাতে সনদ তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন স্কিটির অধ্যক্ষ মোঃ শফিকুল আলম। এটি পরিচালনা করেনপ্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত।

 

সানবিডি/নাজমুল/১১:১৭/১৩.১১.২০২০