ছেঁড়া তারের স্পর্শে মারা গেলেন মা-ছেলে ও নাতি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৪ ১১:৩০:০৮


গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সৈয়দ আলীর স্ত্রী রেখা বেগম (৬০), তার বড় ছেলে আজাউল হক (৩৫) ও নাতি সুজন মিয়া (১৩)। সুজন রেখা বেগমের ছোট ছেলে আবদুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে রেখা বেগম বাড়ির পাশের জমিতে শাক তুলতে যান। এ সময় জমিতে ছিঁড়ে পড়ে থাকা পিডিবির তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্যাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনটি লাশই দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে তাদের বাড়িতে রয়েছে। এ নিয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

সানবিডি/নাজমুল/১১:৩০/১৪.১১.২০২০