আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে হত্যার চেষ্টা

সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-১৫ ১৪:২১:০০


আর্মেনিয়ার দখলে থাকা নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজানের সঙ্গে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তি করার পর আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে হত্যার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগ (এনএসএস)।

নিকোল পাশিনিয়ানকে  সরিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করতে একটি চক্র ওই হত্যার ষড়যন্ত্র করে বলে জানিয়েছে এনএসএস। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে শনিবার এনএসএস জানায়, জাতীয় নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান আর্তার ভ্যানেৎসিয়ান, বিপালিকান পার্টির সাবেক সংসদীয় নেতা ভাহরাম বাগদাসারিয়ান ও যুদ্ধে স্বেচ্ছায় অংশগ্রহণ করা আশোত মিনাসাসায়ানকে এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে।

সানবিডি/এনজে/২:১৯/১১.১৫.২০২০