আর্মেনীয়দের ১০ দিনের সময়সীমা দিল আজারবাইজান
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-১১-১৫ ২২:২৯:৫১
দুই প্রতিবেশী দেশের মধ্যে টানা ছয়দিন ধরে চলা যুদ্ধের পর চুক্তি অনুযায়ী বিরোধীয় অঞ্চল আজারবাইজানকে ছেড়ে দেয়ার কথা আর্মেনীয়দের। সে অনুযায়ী রোববার (১৫ নভেম্বর) মধ্যরাতে সময়সীমা শেষ হতে যাচ্ছে। তবে মানবিক দিক বিবেচনা করে আরও ১০দিন সময় বাড়িয়েছে আজারবাইজান।
এ বিষয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বিরোধীয় কালবাজার অঞ্চলের বাসিন্দারা চুক্তি অনুযায়ী তাদের বসতি রোববার ছেড়ে দেয়ার কথা। ওই অঞ্চলটি কয়েক দশক ধরে জাতিগত আর্মেনীয়রা বসবাস করে আসছে। তবে রোববার আজারবাইজান ওই অঞ্চলটি সর্ম্পণ খালি করতে আরও ১০দিন সময় বাড়িয়েছে।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিকমত হাজিয়েভ জানিয়েছেন, কালবাজারে আর্মেনীয় বাহিনী ও তাদের অবৈধ বাসিন্দাদের এলাকাটি ছাড়ার জন্য ২৫ নভেম্বর পর্যন্ত সময় বেধে দেয়া হয়েছে।
সানবিডি/এনজে/৯:২৭/১১.১৫.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














