সাইপ্রাসকে দুই ভাগ করার প্রস্তাব দিলেন এরদোগান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৬ ১৫:০৫:৫৪
সাইপ্রাসকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এর এক ভাগ হবে গ্রিকপ্রধান দেশ, অন্যটি তুর্কিপ্রধান দেশ।
রোববার বিতর্কিত সমুদ্রসৈকত ভারোশাতে প্রমোদ ভ্রমণে এরদোগান সাইপ্রাসকে দুই দেশে ভাগ করার ওই প্রস্তাব দেন। খবর ডয়েচে ভেলের।
এরদোগান চান, গ্রিকভাষীদের প্রাধান্য যেখানে সেই দক্ষিণ সাইপ্রাস ও তুর্কিদের প্রাধান্যের উত্তর সাইপ্রাস আলাদা দেশ হোক। ১৯৭৪ সাল থেকে উত্তর সাইপ্রাস দখল করে আছে তুরস্ক। সেখানে তুরস্কপন্থী সরকার আছে। কিন্তু একমাত্র তুরস্ক ছাড়া আর কোনো দেশ উত্তর তুরস্ককে স্বীকৃতি দেয়নি।
সম্প্রতি সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে তুরস্কের দ্বন্দ্ব শুরু হয়। তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানকারী জাহাজ পাঠায়।
এই পরিস্থিতিতে ইইউ জানিয়েছে, বেআইনিভাবে তেল ও গ্যাস অনুসন্ধান করায় আগামী মাসে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।
সানবিডি/এনজে/৩:০৫/১১.১৬.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














