ইরাক থেকে মার্কিন সেনা সরিয়ে নিতে বললো ইরান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২০-১১-১৬ ১৯:১৮:১১
বর্তমানে ইরাকে অবস্থানরত সকল মার্কিন সেনাকে অবশ্যই দেশটি থেকে ফিরিয়ে নিতে হবে বলে হুশিয়ার করে দিয়েছেন ইরানের আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।
ইরাকি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দেশটি থেকে সব মার্কিন সেনাকে ফিরিয়ে নিতে হবে বলে জানান তিনি।
ইরান সফররত ইরাকের প্রতিরক্ষামন্ত্রী লে. জেনারেল জুমা আনাদ সাদুনের সঙ্গে এক বৈঠকে ইরানের শীর্ষস্থানীয় এ সামরিক কমান্ডার এসব কথা বলেন। খবর ইরনার।
জেনারেল সালামি বলেন, শুধু যে ইরাকি পার্লামেন্ট মার্কিন সেনাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে আইন পাস করেছে তাই নয় একইসঙ্গে এটি ইরাকের আপামর জনসাধারণেরও প্রাণের দাবি।
সানবিডি/এনজে/৭:১৮/১১.১৬.২০২০






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














